রেললাইনের মেরামত চললেও জানতেন না চালক-স্টেশন মাস্টার, তদন্তে কমিটি
কুমিল্লার লাকসামে রেললাইনের মেরামতকাজ চললেও কোনো সতর্কবার্তা কিংবা নির্দেশনা পাননি ঢাকামুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের চালক। নাঙ্গলকোট রেলস্টেশনের মাস্টারও বিষয়টি জানতেন না বলে দাবি করেন। ফলে চালককে লাকসামের দিকে অগ্রসর হওয়ার লাইন ক্লিয়ারেন্স দেন। এর ফলে বিচ্ছিন্ন লাইনে গিয়ে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কারো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৪